রায়গঞ্জ: বাড়ির টিনের চাল লাগাতে গিয়ে পড়ে গিয়ে জখম বৃদ্ধের রায়গঞ্জ মেডিকেলে মৃত্যু, চাঞ্চল্য করনদিঘির মোহনপুরে
বাড়ির টিনের চাল লাগাতে গিয়ে পড়ে গিয়ে জখম বৃদ্ধের রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, চাঞ্চল্য করনদিঘির মোহনপুরে। রবিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত বৃদ্ধের নাম আজিজুল হক, বয়েস আনুমানিক ৬৪ বছর, বাড়ি করনদিঘির মোহনপুরে৷ পরিবারের দাবী শনিবার বিকালে নিজের বাড়ির টিনের চাল লাগাচ্ছিলেন তিনি। আচমকা পড়ে গিয়ে তার পা কেটে যায়। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় তার।