কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক সুবিধা নিয়ে এসেছে, শুক্রবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ গুসকরায় উন্নয়নের পাঁচালির কর্মসূচি থেকে এমনই দাবি করলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার। তিনি ছাড়াও কর্মসূচিতে হাজির ছিলেন গুসকরা শহর তৃণমূলের সভানেত্রী মল্লিকা চোঙদার, আউশগ্রাম-১ ব্লক তৃণমূলের সভাপতি শান্তা প্রসাদ রায়চৌধুরী সহ অনান্যরা।