মানবাজার ২: শহীদ জাগরণ চন্দ্র সরেনের ৪৩ তম প্রয়াণ দিবস পালন করা হলো বসন্তপুরে
শহীদ জাগরণ চন্দ্র সরেনের ৪৩ তম প্রয়াণ দিবস পালন করা হলো।বুধবার আনুমানিক বেলা বারোটা নাগাদ মানবাজার-২ নং ব্লকের বসন্তপুরে এই কর্মসূচি পালিত হয়। শহীদ জাগরণ চন্দ্র স্মরণ এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন,পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো সহ অন্যান্যরা।