আজ সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা ২০২৬। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষাকে ঘিরে সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলাতেও দেখা গেছে বিশেষ তৎপরতা। পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত উদয়পুর হাই স্কুলে সকাল সাড়ে ন’টা থেকেই পরীক্ষার্থীদের ব্যস্ততা চোখে পড়ে। এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জল ও পেন