পাড়া: নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে ফুঁসড়াবাইদে স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্তদান করলেন ২৯ জন
Para, Purulia | Feb 1, 2026 মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার পুরুলিয়ার পাড়া থানার ফুঁসড়াবাইদ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটির আয়োজন করে ফুঁসড়াবাইদ সমগ্র গ্রামবাসী এবং তত্ত্বাবধানে ছিল রাশবিহারী অর্গানাইজেশন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই রক্তদান শিবিরে মোট ২৯ জন রক্তদান করে।