আজ সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা ২০২৬। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষাকে ঘিরে সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলাতেও দেখা গেছে বিশেষ তৎপরতা। পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত এস টি পি এস হাই স্কুলে সকাল সাড়ে ন’টা থেকেই পরীক্ষার্থীদের ব্যস্ততা চোখে পড়ে। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের যাতে কোনওরক