আউশগ্রাম থানার গ্রামরক্ষী বাহিনীর কালীপুজোয় হাজির এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। তিনি বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টা নাগাদ দেবী প্রতিমা দর্শন করেন। বিধায়কের সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী শান্তা প্রসাদ রায়চৌধুরী, ধ্রুবজ্যোতি ভট্টাচার্য সহ অনান্যরা। পাশাপাশি বিধায়ক এদিন আউশগ্রামের ছোড়া ফাঁড়ির গ্রামরক্ষী বাহিনীর কালীপুজোতেও উপস্থিত হন। তিনি দেবী মূর্তি দর্শন করে এলাকাবাসীর জন্য মঙ্গল কামনা করেন।