আউশগ্রাম ১: ভোটার ইস্যুর আবহে মতুয়া মুখ, জেলা তৃণমূলের সহ-সভাপতি পদে সুপ্রভাত গাইন, তাকে গুসকরায় সম্বর্ধনা দিলেন মতুয়ারা
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠন করা হয়েছে। আর জেলা তৃণমূলের সেই নয়া কমিটিতে মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধি হিসাবে স্থান পেয়েছে গুসকরার বাসিন্দা সুপ্রভাত গাইন। তাকে জেলার সহ-সভাপতি পদে বসানো হয়। সেজন্য সুপ্রভাত গাইনকে মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে রবিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ সংবর্ধনা দেওয়া হল গুসকরায়।