পুরুলিয়া ২: আড়ষা এলাকার বিজেপির বুথ সভাপতির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ায়
আড়ষা এলাকার বিজেপির বুথ সভাপতির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ায়। জয়পুর বিধানসভার বেলডি এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী হাবুলাল গোপের আজ রক্তাক্ত দেহ পুরুলিয়া মফস্বল থানার কানালি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। বিজেপির অভিযোগ, খুন করে মাঠের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল দেহ। দেহটি পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হসপিটালে নিয়ে আসা হলে সেখানে বিজেপি কর্মীরা খুনের অভিযোগ তুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছে।