রায়গঞ্জ: মোহনবাটিতে রায়গঞ্জের CPIM প্রার্থী জীবানন্দ সিংহ কে সম্বর্ধনা জানালো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি
মোহনবাটিতে রায়গঞ্জের CPIM প্রার্থী জীবানন্দ সিংহ কে সম্বর্ধনা জানালো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার বিকালে রায়গঞ্জের মোহনবাটিতে একটি পথসভার মধ্যে দিয়ে এই সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিতে স্বচ্ছ ভাবে নিয়মিত শিক্ষক নিয়োগ, পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করন সহ শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনের জন্য বাম প্রার্থীদের বিধানসভা নির্বাচনে জয় যুক্ত করার আহ্বান জানিয়েছে শিক্ষকদের এই সংগঠনগুলি।