মানবাজার ২: বোরো থানার দাসিহিড়া গ্রামে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
বোরো থানা এলাকায় এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।রবিবার আনুমানিক বিকেল তিনটে নাগাদ বোরো থানার পুলিশ সূত্রে জানা যায় বোরো থানার অন্তর্ভুক্ত দিঘী অঞ্চলের দাসিহিড়া গ্রামে একটি পলাশ গাছের ডালে এক যুবতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষজনেরা।পরবর্তীকালে বোরো থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।ওই যুবতীর নাম মঙ্গলীয় মাঝি। পুলিশ জানিয়েছে দেওয়াটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।