গোবিন্দডী মোড়ে বিশেষ বৈঠক বিজেপির বুধবার বিকাল ৪ টা নাগাদ বাঘমুন্ডি ব্লকের গোবিন্দডী মোড়ে বিজেপির বৈঠক আয়োজিত হলো। এই বৈঠকে মূলত বাঘমুন্ডি বিধানসভার ৩ নং মন্ডলের বিএলএ ২ দের প্রশিক্ষণ শিবির, এবং আগামীকাল সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সভা রয়েছে পুরুলিয়া শহরে সেই নিয়ে প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো। এই গুরুত্বপূর্ণ সভাতে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি বিভূতি রজক, সাধারণ সম্পাদক সঞ্জয় মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব গণ।