রাজ্যে বর্তমান ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া চলাকালীন সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নেওয়া হলো হাসনাবাদ ব্লকে। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ব্লকের হেল্প ডেস্কে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ তথা হাসনাবাদ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী। এদিন হেল্প ডেস্কে আসা নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলা বা তথ্য সংশোধন সংক্রান্ত নানা সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনা হয়। আসলাম গাজ