বাংলাদেশে দীপু দাসকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং মৌলবাদের বিরুদ্ধে গুসকরায় মিছিল করল সিপিআইএম। বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ শিরিষতলার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গোটা শহর পরিক্রমা করে। মৌলবাদ নিপাত যাক বাংলাদেশে বাক্ স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের ওপর আক্রমণ বন্ধ হোক এমনই দাবি এদিন মিছিল থেকে তোলা হয়। মিছিলে পা মেলান সংগঠনের পদাধিকারীরা।