শুক্রবার দুপুর 2 টো বেজে ৩০ মিনিট নাগাদ ভাঙ্গড় -১ নং বিডিও অফিস প্রাঙ্গনে প্রদীপ জ্বালিয়ে কোলকাতা পুলিশ কো-অপারেটিভ ব্যাংকের নতুন শাখার উদ্বোধন হয়ে গেল।যেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ব্যাংকের চেয়ারম্যান শান্তনু সিনহা, ভাঙ্গড় ডিভিশনের ডিসি থেকে শুরু ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও অন্যান্য ভারপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কলকাতা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড় পর্যবেক্ষক শওকত মোল্লা।