রায়গঞ্জ: জমি বিবাদের জেরে গৃহবধুর উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ, নিরাপত্তার দাবিতে ফের থানায়
রায়গঞ্জ থানার এলাকায় পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে এক গৃহবধু ও তাঁর স্বামীকে মারধর এবং গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগ, গত ২ জুন রাতে এই ঘটনা ঘটে। আহত গৃহবধু রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি ফের রায়গঞ্জ থানায় যান। তাঁর দাবি, অভিযুক্তরা এখনও তাঁকে হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতায় তিনি বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।