রায়গঞ্জ: রায়গঞ্জ পলিটেকনিক স্ট্রং রুম এলাকায় অব্যবস্থার অভিযোগ তুললেন কৃষ্ণ কল্যাণী
রায়গঞ্জ পলিটেকনিক স্ট্রং রুম এলাকায় অব্যবস্থার অভিযোগ তুললেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। শুক্রবার দুপুরে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পলিটেকনিক কলেজে আসেন। তার অভিযোগ যে পুলিশ কর্মীদের পাহাড়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কোনও বসার ব্যবস্থা বা গরমের হাত থেকে বাঁচতে বৈদ্যুতিক পাথার ব্যবস্থা দেওয়া হয়নি। তীব্র গরমে পুলিশ কর্মীরা বা রাজনৈতিক দলের কর্মীরা কোথায় বসবে তার না ব্যবস্থা আছে। না সেই দেখভালের লোক আছে।