বাগদা এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে আজ আমরা জানতে পেরেছি ধৃতকে আজ দুপুর একটা নাগাদ বছরের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে চলতি বছরের অক্টোবর মাসের ৫ তারিখে বাগদা থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই দুষ্কৃতী। তারপর থেকেই পুলিশ এর খোঁজ চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ গতকাল গভীর রাতে বাগদা এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করে।