আজ অর্থাৎ শনিবার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির আগমনের চরম বিশৃঙ্খলা দেখা দেয়। মেসিকে দেখতে না পাওয়ায় বিক্ষুব্ধ জনতা স্টেডিয়াম ভেঙে তছনছ করে আর এই ঘটনায় শনিবার রাত ন'টা নাগাদ নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে তীব্র নিন্দা জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন এর জন্য দায়ী শাসক দল এমনকি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। তিনি বলেন যুবভারতী স্টেডিয়ামের নাম জাতীয় স্তরে কলঙ্কিত হল এমনকি আন্তর্জাতিক স্তরে বাঙালির মাথা হেঁট হল।