বরাবাজার: রোগী পরিষেবায় নতুন সংযোজন: বরাবাজার স্বাস্থ্যকেন্দ্রে ৫ এসির উদ্বোধন
বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা কাটাতে এবার উদ্যোগ নিল বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাসকে, গ্রীষ্মের এই প্রচন্ড গরমে রোগী সাধারণ যাতে কষ্ট না পায় তারই ব্যবস্থা নিতে বিধায়কের উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্রে লাগানো হল পাঁচটি এসি, সোমবার দুপুরে তারই উদ্বোধন করলেন, বিধায়ক সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য অধিকর্তা বরাবাজার থানা আধিকারিক, সমাজ সেবী জনার্দন সিংহ মোদক সহ অন্যান্যরা।