মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু'নম্বর ব্লকে বোহার এক নম্বর অঞ্চলে অন্তর্গত বিটরা উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জুবলি অনুষ্ঠান শুরু হলো মঙ্গলবার। এদিন বেলা ১১ টা নাগাদ l জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তী সময়ে মঞ্চে প্রদীপ প্রজ্বলন ও স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় যোগেশচন্দ্র সেনের প্রতিকৃতিতে মাল্যদান মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।