মানবাজার ১: রাজীব লোচন সরেন ও সন্ধ্যারানী টুডু মনোনয়ন পত্র জমা দিলেন মানবাজার মহকুমা শাসকের দপ্তরে
বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়ন পত্র জমা দিলেন বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব লোচন সরেন এবং মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্ধ্যারানী টুডু।এদিন দুই বিধানসভার দুই হেবিওয়েট প্রার্থীকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।শনিবার বেলা ১২ টা নাগাদ মানবাজার ইন্দকুড়ি থেকে মিছিল সহযোগে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃনমুল কংগ্রেসের প্রার্থীরা।