ক্যানিং ১: ক্যানিং মহকুমা হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে মিলছে যথাযথ ওষুধ, সমস্যায় রোগীরা, বিক্ষোভ হাসপাতালে
রাতের বেলায় ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিজনরা সমস্যায় পড়ছেন ওষুধের অভাবে। সরকারী ওষুধ ছাড়া অনেক ওষুধই বাইরে থেকে কিনে আনতে বলছেন চিকিৎসকরা। আর সেখানেই বিপত্তি ঘটছে। হাসপাতালের মধ্যে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকানে সব ধরনের ওষুধ মিলছে না বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি রাত দশটা বাজলেই হাসপাতালের বাইরের সমস্ত ওষুধের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। রাতে যে সমস্ত মুমূর্ষু রোগীরা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন তারা সমস্যা পড়ছেন।