ক্যানিং ১: পাঙ্গাসখালি গ্রামে পাওনা টাকা চাওয়ায় প্রতিবেশীর হাতে আক্রান্ত ব্যক্তি, থানায় অভিযোগ দায়ের
পাওনা টাকা চাওয়ায় সামসুল মন্ডল নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী মনিরুল শেখের বিরুদ্ধে। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার পাঙ্গাসখালি এলাকায়। আহত সামসুলকে উদ্ধার করে শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পেশায় রাজমিস্ত্রি সামসুল কাজের ছয় হাজার টাকা পেতেন মনিরুলের কাছে। এদিন সেই টাকা চাওয়াতে তার উপর হামলা