ক্যানিং ১: ক্যানিং স্টেডিয়ামে পরপর তৃতীয় বার জয়নগর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী প্রতিমা মন্ডলকে সংবর্ধনা জ্ঞাপন
জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডলকে সংবর্ধনা জ্ঞাপন করল ক্যানিং পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেল ৪ টে নাগাদ ক্যানিং স্টেডিয়ামে আয়োজিত বিজয় সংবধনা সভার মাধ্যমে তৃতীয়বার এই কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ প্রতিমা মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস সহ ক্যানিং পশ্চিম বিধান্সভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা।