হেমতাবাদ: হেমতাবাদের মহিলাকে শ্রীলতাহানীর অভিযোগে ধৃত যুবক
এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। বুধবার ধৃত যুবককে আদালতে পেশ করে পুলিশ। ধৃত যুবকের নাম বিজয় রায় ২৫, বাড়ি হেমতাবাদ ব্লকের রাহুগ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় সমাসপুরের হাটখোলা এলাকার এক মহিলাকে শ্লীলতাহানি করে ওই যুবক এরপর এলাকার বাসিন্দারা তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। এদিন ধৃত যুবককে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ।