গুসকরার সংহতিপল্লী কল্যাণ সমিতির কালীপুজোর সোমবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। সঙ্গে ছিলেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান বেলী বেগম, বিশিষ্ট সমাজসেবীকা তথা গুসকরা শহর তৃণমূলের সভানেত্রী মল্লিকা চোঙদার সহ অনান্যরা। জানা গিয়েছে, সংহতিপল্লীর মেয়ে বধূদের নৃত্যানুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানের মাধুর্য্যতা বৃদ্ধি করে। গুসকরা শহরের অন্যতম একটি পুজো হল সংহতিপল্লী কল্যাণ সমিতির কালীপুজো।