বুধবার সন্ধ্যা আনুমানিক ৬ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারির কৃষ্ণবাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলেন্ডার লিকেজ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। সঙ্গে সঙ্গে পরিবারের বাকি লোকজন তাঁদের মেমারি হাসপাতালে নিয়ে যায়। কর্ত্যবরত চিকিৎসক তাঁদের বর্ধমান হাসপাতালে রেফার করে। ঘটনাস্থলে পৌছায় মেমারি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।