দিপাবলীর সময় আউশগ্রাম থানা এলাকা থেকে উদ্ধার হয় প্রায় ১২কেজি শব্দবাজি। ওইসমস্ত শব্দবাজি শুক্রবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ থানার অদূরে একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করল CID-র বোম স্কোয়ার্ড। সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সেখানে প্রস্তুত রাখা হয় দমকল বাহিনী ও চিকিৎসক দল। জানা গিয়েছে, দিপাবলীর সময় নিষিদ্ধ শব্দবাজি রোধে জোরদার অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানে ওইসমস্ত শব্দবাজি উদ্ধার করে দুটি কেস রুজু করা হয়। তারপর এদিন ওইসব শব্দবাজি নিষ্ক্রিয় করা হল।