আউশগ্রামের বিল্বগ্রামে উদ্ধার হওয়া যুবকের দেহ ময়নাতদন্তের জন্য রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালো গুসকরা ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, বিল্বগ্রামের বাসিন্দা মৃতের নাম হারাধন দাস। তার দেহ ময়নাতদন্তের পর এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বাড়িতেই হারাধন দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজনরা। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে পুলিশ।