পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা ও মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা ও মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দফতরের। বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ আবগারি দফতর সূত্রে জানা যায় কেন্দা থানার বামুনগোড়া,কুড়ুকতুপা,ভরতডি এবং মানবাজার থানা এলাকার গোপনাথপুর,জবলা,সিন্দুরপুর এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৪৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩৮ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির কাজে ব্যাবহৃত ২ সেট ড্রাম এবং দুটি হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়।