বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে মজবুত করতে এবং রাজ্যের মানবিক মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরতে রবিবার বিকেল পাঁচটা থেকে হাড়োয়া ব্লকের গোপালপুর ১ নং অঞ্চলের ধানতলা এবং রামচাকি বুথের ভোটারদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাড়োয়া এক নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি চন্দন দাস গোপালপুর এক নম্বর পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাহা সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।