ইটাহার: ৬৮৮ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে দশম ইটাহারের উত্তর পাড়ার বাসিন্দা তানভীর সাকিব, ইচ্ছা চিকিৎসক হওয়ার
এই প্রথম ইটাহার ব্লকে সাফল্যের মুকুট এনে দিল তানভীর সাকিব। এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম তানভীর। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। তানভীর রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরের ছাত্র। বাড়ি ইটাহারের উত্তর পাড়ায়। বাবা আলতাব আলি হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা সিরিন পারভিন অঙ্গণওয়াড়ি কর্মী ও ছোট ভাই আতিক সায়ন পঞ্চম শ্রেণীর ছাত্র। এদিন ফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত তানভীর। ছেলেকে নিয়ে গর্বিত কৃতী ছাত্রের বাবা মা সহ পরিবারের অন্য সদস্যরা।