পুরুলিয়া ২: এবার প্রথম পুরুলিয়া জেলা জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ভারত কেশরি ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী
এবার প্রথম পুরুলিয়া জেলা জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ভারত কেশরি ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী । পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন হলো পুরুলিয়া শহরে । এদিন মূর্তি উন্মোচন করেন পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি নিত্যশুদ্ধানন্দজি মহারাজ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক, জেলা মুখ্য বনাধিকারিক, রাজ্য বিজেপি কমিটির সদস্য গৌতম রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা