পুরুলিয়া ২: পুরুলিয়াতে স্ট্রংরুম পরিদর্শন করে গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গেলেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল
আজ পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে স্ট্রংরুম পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল । স্ট্রং রুম পরিদর্শন শেষে ছররা এরোড্রামের হেলিপ্যাড থেকে বিশেষ হেলিকপ্টারে গন্তব্যের উদ্দেশ্যে আকাশপথে পাড়ি দেন মুখ্য নির্বাচন আধিকারিক ।