রায়গঞ্জ: রায়গঞ্জ স্ট্রং রুমে রহস্য ঘনীভূত! সিসিটিভি বিভ্রাট ও ট্রাঙ্ক সরানোর চেষ্টায় প্রশাসনকে ঘিরে কৃষ্ণর বিস্ফোরক অভিযোগ
রায়গঞ্জ পলিটেকনিকের স্ট্রং রুম ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তাঁর অভিযোগ, ভোর রাতে প্রায় ৪০ মিনিট সিসিটিভি বন্ধ ছিল। পাশাপাশি স্ট্রং রুম থেকে চারটি ট্রাঙ্ক সরানোর চেষ্টা হয় বলেও অভিযোগ। পরিদর্শনে গেলে প্রথমে তাঁকে বাধা দেওয়া হলেও পরে জয়েন্ট বিডিওকে সঙ্গে নিয়ে তিনি স্ট্রং রুমে যান। পরপর এই ঘটনায় ইভিএম নিরাপত্তা ও প্রশাসনের স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।