দক্ষিণ ২৪ পরগনার গোসোবা থানার অন্তর্গত বালি ২নং গ্রাম পঞ্চায়েতের যুবক গৌতম দাস বাবা মায়ের সাথে ঝগড়া করে বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে বৃহস্পতিবার দিন বিকালে।পরিবারের লোকজন জানতে পেরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার রাতে । বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।