মানবাজার ২: মানবাজার-২ নং ব্লকে জনকল্যাণ শিবিরে বিশৃঙ্খলা,ফর্ম নিয়ে হুড়োহুড়ি! স্যােসাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
মানবাজার-২ নং ব্লকে জনকল্যাণ শিবিরে বিশৃঙ্খলা।সোমবার সারা রাজ্যে পাশাপাশি বান্দোয়ান বিধানসভার মানবাজার-২ ব্লকেও ও জন কল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। কিন্তু ফর্ম নিতে গিয়ে পড়ে যায় হুড়োহুড়ি। সোমবার বেলা ১২ টা নাগাদ এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পাবলিক অ্যাপ কর্তৃপক্ষ। যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ শিবির থেকে ফর্ম লুটপাট চালাচ্ছেন। যা নিয়ে পরবর্তীকালে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।