রায়গঞ্জ: কুশমন্ডিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ, BJP র বিভাগে কনভেনার, জেলা সভাপতি
কুশমন্ডিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, BJP র মালদা বিভাগের কনভেনার শঙ্কর চক্রবর্তী, জেলা সভাপতি নিমাই কবিরাজ। প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর আগে তাকে উত্তরীয় পড়িয়ে বরন করে নেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। প্রধানমন্ত্রীকে কুশমুন্ডির মুখোশ দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন শঙ্কর চক্রবর্তী, নিমাই কবিরাজ রা। শুক্রবার বিকালে এমন তথ্য নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।