শনিবার দুপুর ১২.১০ নাগাদ কোচবিহার দুই নং ব্লকের চকচকা এলাকায় গুলি কাণ্ডে অভিযুক্ত দুইজনকে আদালতে হাজির করলো পুন্ডিবাড়ী থানার পুলিশ। প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে কোচবিহার 2 নং ব্লকের চকচকা এলাকায় তৃণমূল নেতা কে গুলি করার অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে সহ কয়েকজনের বিরুদ্ধে। ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলে সাংবাদিক বৈঠক করে জানান পুলিশ সুপার। আজ অভিযুক্তদের আদালতে হাজির করে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে