পুঞ্চা: মাঠা গ্রামে খড়ের গাদায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন
খড়ের গাদায় ভয়াবহ অগ্নিকাণ্ড,,,, দমকলের প্রচেষ্টায় নিভলো আগুন। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটে কেন্দা থানার অন্তর্গত পিঁড়রা অঞ্চলের মাঠা গ্রামে।জানা যায় মাঠা গ্রামের কমলাকান্ত মাহাতো নামে এক ব্যক্তির খড়ের পালুই এ আগুন লেগে যায়। পরবর্তীকালে মানবাজার মহকুমা দমকল অফিসের একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।