তপশিলি জাতি ও তপশিলি জনজাতি সম্প্রদায়ের মানুষের সঙ্গে প্রত্যক্ষ সংলাপ গড়ে তুলতে ‘তপশিলির সংলাপ’ কর্মসূচির শুভ সূচনা হল সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কলকাতার নজরুল মঞ্চ-এ। কর্মসূচির সূচনালগ্নে মঞ্চে পৌঁছে ভগবান বিরসা মুন্ডা এবং ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-এর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।