রাস্তায় দাঁড়িয়ে থাকা মারুতি গাড়িতে আগুন। শুক্রবার বিকালে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারের নবদ্বীপ রাস্তা এলাকার ঘটনা। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ পৌঁছায় এবং দমকলকে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিনে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের এক অফিসার জানান, কুসুমগ্রাম বাজারে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি গাড়ি আগুন লাগার ঘটনা শুনে মেমারি থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানো হয়।