পুরুলিয়া ২: পুরুলিয়া DCRC সেন্টার থেকে সরঞ্জাম নিয়ে বুথে রওনা দিলেন পুরুলিয়া ও বলরামপুর কেন্দ্রের ভোট কর্মীরা ।
রাজ পার হলেই আগামীকাল পুরুলিয়া জেলার নটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে । তার আগে আজকে পুরুলিয়া ডিসিআরসি সেন্টার থেকে ইভিএম সহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিজের নিজের বুথের উদ্দেশ্যে রওনা দেন পুরুলিয়া ও বলরামপুর কেন্দ্রের ভোট কর্মীরা ।