ছোট জাগুলিয়ায় যুবসাথী রেজিস্ট্রেশন ক্যাম্প পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া এলাকায় চলমান যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প পরিদর্শনে এলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি। পঞ্চম দিনেও উপচে পড়া ভিড় সামাল দিতে এবং প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এদিন তিনি সশরীরে উপস্থিত হন। রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পে নাম নথিভুক্ত করতে সকাল থেকেই ছোট জাগুলিয়ার ফুলতলা এলাকায় ভিড় জমিয়েছিলেন কয়েকশ যুবক-যুবতী। মাধ্