সারা রাজ্যের সঙ্গে সঙ্গে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরের মেখলিগঞ্জ বাসস্ট্যান্ডে উদযাপিত হল ছাত্র সংগঠন এআইডিএসও-র ৭২তম প্রতিষ্ঠা দিবস। রবিবার সকালে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এরপর দুপুর নাগাদ বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভা থেকে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, স্কুলে সরকার নির্ধারিত ফি-র বেশি ভর্তির ফি না নেওয়া, সমস্ত শূন্যপদ পূরণ এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবি তোলা হয়।