SIR নিয়ে মমতা ও অভিষেক ব্যানার্জী সম্বন্ধে শুভেন্দুর করা মন্তব্যকে গোসাবায় কটাক্ষ করলেন গোসাবা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মন্ডল বুধবার রাত এগারোটায়।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে SIR করা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, যাঁরা বিহারে বলেছিলো তেজস্বি যাদব রাহুল গান্ধী SIR হলে ভোটে লড়বো না, তাঁরা ক্যাম্পেইন করছে। কোথাও কারো কোন শব্দ নেই।শুধু এখানে পিসি ভাইপোর ব্যাপক যন্ত্রনা,এরা বুঝে গিয়েছেন বাংলাদেশী মুসলমান না থাকলে এরা জিততে পারবেনা।