রায়গঞ্জ: রায়গঞ্জে আইন শিক্ষার নতুন দিগন্ত, বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে এলএলবি কোর্স, অনুষ্ঠানের করে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে এলএলবি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে উপাচার্য অর্ণব সেন জানান, উচ্চ শিক্ষা দপ্তরের অনুমোদন মিললেই আইন বিভাগের স্নাতক পাঠক্রম শুরু হবে। এ জন্য বার কাউন্সিলের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসবেন। পাশাপাশি দেড় বছরের উন্নয়ন খাতের প্রায় ২৫ লক্ষ টাকার বকেয়া অনুদান পেয়েছে বিশ্ববিদ্যালয়। এই অর্থে বিভিন্ন উন্নয়ন ও সংস্কারমূলক কাজ করা হবে।