ইটাহার: ইটাহারের বিজয় মিছিল থেকে তৃণমূলকে দুর্নীতি ও তোলাবাজি নিয়ে কড়া হুশিয়ারি BJP প্রার্থী সবিতা বর্মনের
বিজেপির বিজয় মিছিল থেকে তৃণমূল নেতাদের দূর্নীতি ও তোলাবাজি বন্ধের হুশিয়ারি দিলেন ইটাহারের বিজেপি প্রার্থী সবিতা বর্মনের। রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠার খুশিতে ইটাহারে ধন্যবাদ যাত্রার আয়োজন করে ইটাহার বিজেপি। রাজ্যে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের ১৫ বছরের শাসন থেকে ক্ষমতাচুত করে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হতেই উচ্ছ্বাসে মেতেছে বিজেপি কর্ম সমর্থকরা।