মানবাজার ১: মানবাজার মহকুমা শাসকের অফিসে এসে মনোনয়ন প্রত্যাহার করলেন বান্দোয়ান বিধানসভার দুই প্রার্থী
নির্দল ও ভারতীয় মানবাধিকার পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিজেপির দুই কর্মী,অবশেষে দুই বিজেপির কর্মী মনোনয়নপত্র তুলে নিয়ে ঘর ওয়াপসি করলো বিজেপি।বৃহস্পতিবার বেলা ২ টা নাগাদ মানবাজার মহকুমা শাসকের দপ্তর থেকে মনোনয়ন তুলেন তাঁরা। এরপর সোজা বান্দোয়ানের ধাদকা এলাকায় কর্মী সভা মঞ্চে দুই কর্মীকে সংবর্ধনা দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।